দুটি নীরবতার গান -সন্দীপ সাঁতরা

দুটি নীরবতার গান

-সন্দীপ সাঁতরা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

বল তো, প্রিয়…

তুমি কি সেই গান জানো

যে গানে দেহ নয়,

শুধু মনই কথা বলে?

যেখানে চোখ দুটো

নিঃশব্দে লিখে যায় অক্ষর,

আর স্পর্শহীন বাতাসেও

জেগে ওঠে অনন্ত অনুভব।

যেখানে দূরত্বও

ভালোবাসার কাছে হেরে যায়,

আর দুটি নীরবতা

একসাথে বসে গান গায়।

বল তো, প্রিয়…

তুমি কি সেই গান জানো,

যে গানে শব্দ কম,

তবু হৃদয় ভরে ওঠে সুরে?

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

সন্দীপ সাঁতরা — কবি, লেখক ও আবৃত্তিকার। ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের সবুজে ঘেরা গ্রামে। শৈশব থেকেই প্রকৃতির নীরবতা ও মানুষের জটিল সম্পর্ক তাকে টেনে নিয়েছে ভাবনার জগতে। তার কবিতায় মেলে সমাজের দ্বন্দ্ব, প্রেমের কোমল পরশ, বেদনার গভীরতা এবং মানবিকতার আহ্বান। বহু কবিতা ও গদ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়ে পাঠকের মনে জাগিয়েছে অনুরণন। তার কলম শুধু শব্দ নয়.. যেনো এক অন্তর্জগতের সেতুবন্ধন, যা পাঠককে নিয়ে যায় আত্মঅন্বেষণের পথে। তাঁর প্রথম প্রকাশিত কন্যা গ্রন্থ ” খোলা পাতার চিঠি”

Check Also

নারী তুমি ভোরের আলো -মোঃ আবু তাহের মিয়া

নারী তুমি ভোরের আলো -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈≈ নারী তুমি ভোরের আলো, স্বপ্নভরা নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *