হুলিয়া জারি -মীর সেকান্দার আলী খোকা

হুলিয়া জারি

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞

হুলিয়া জারিতে মুক্তিযুদ্ধ এখন ফেরারি,

জাতীয় পতাকা ভিজছে অশ্রাব্য বর্ষায়।

সাধের হুক্কার উষ্ণতা দাদুর মুখ এখন বঞ্চিত প্রায়-

বাংকার প্রয়োজন ছিল সরল মুক্তিযোদ্ধা ভাবেনি,

না ভেবেই সহজ চলার পথ উন্মুক্ত করেছে।

সময়ের দৌড়ে কদম ফুল চেনেন বর্ষা,

ফুল ফোটানোর দোদুল্যমান বাসনায় পথ ভুলে

ফাগুন প্রয়াত।

খুব কষ্টে কুমারী কাবেরী কেশে

ফুল গুঁজে হাঁটছে,আসবে প্রেমিক ফিরে।

ফুলশয্যায় নববধূ রেখে যে মুক্তিযোদ্ধা যুদ্ধে গেছে

সে আজও ফেরেনি,

রাঙা মেহেদী হাতে ধর্ষিতা নববধূ

উল্লাসে মোনাফেক।

কে কাঁদে কে শুনে হারিয়ে যাওয়া এক রাতের গল্প!

চাঁদের ফাটা দাগ কে কে দেখেছো ?

আমি দেখেছি,

ধর্ষিতা নববধূর রাঙা নিষ্পাপ মুখে।

ধর্ষণ দেখেছি পিশাচদের,

দেখেনি সুশীলদের গল্প যারা বলে।

সংসদের চেয়ারে ধর্ষণের নিরব কান্না শুনি কানে,

সুশীলরা এক ধরনের মোনাফেক

লুকিয়ে রেখে সত্যকে ধার করে মিথ্যাবাণী।

একটু একটু করে সময়ের ক্ষীন পথ আসছে

মুক্তিযুদ্ধের গল্প শোনা যাবে জাদুঘরে।

কোন এক সময় জাদুঘর ভেঙে

বেরিয়ে আসবে মুক্তিযুদ্ধ, মাঠে সর্বত্র পাবে।

শহীদ,গল্পটি আজকাল খুব সহজ হয়েছে

কত ডাকাত ফাঁসির মঞ্চে ঝুলেছে,তারা কি শহীদ!

বে-মানান গল্পগুলো সমাজে সম্মানিত আজ,

ঝাঁঝরা দেখেছো ?

তার চেয়ে অধিক ফুটো মুক্তিযোদ্ধার বুকে।

অশ্রাব্য বর্ষায় আর কতদিন ভিজবে পতাকা!

জবাব চাওয়ার সময় এসেছে তারুণ্যের।

জয় বাংলা নাপাক কোন শব্দ নয়

জিন্দাবাদ নাপাক কোন শব্দ নয়,

তবে জয় বাংলা আমার মায়ের নাম, মুক্তিযুদ্ধের নাম।

হুলিয়া জারি এমনি ভাঙবে না, ভাঙতে হবে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

জন্ম: ১৫ জুন ১৯৬৬ ইং, ভেরী পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। পাঁচ ভাই, তিন বোন, কবি সপ্তম। শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলে কেটেছে, চাকরির সুবাদে দেখা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, এক সময় নিয়মিত যে পত্রিকা গুলোতে লিখতেন, (১) দৈনিক সানসাইন রাজশাহী, (২) দৈনিক উত্তরা+সংজ্ঞা, দিনাজপুর, (৩) সাপ্তাহিক জনরব+আলপনা, ঠাকুরগাঁও, (৫) মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন+প্রিয়তমেষু, ঢাকা। বর্তমানে বেশ কিছু অনলাইন পত্রিকাতে লিখছেন, যেমন কবিতার পাতা, বনলতা সাহিত্য, দীপ্তদেশ, স্বরলিপি পাবলিকেশন, জাতীয় কবিতা মঞ্চ সহ বেশ কিছু পত্রিকায়। প্রকাশিত একক কাব্যগ্রন্থ,আলো ছায়া, ২০২৫ বইমেলা ঢাকা। দ্বিতীয় একক কাব্যগ্রন্থ, সময়ের রঙ, ২০২৬ বইমেলা ঢাকা। তৃতীয় একক কাব্যগ্রন্থ, লাল ঘুড়ি নীল মন, ২০২৬ বইমেলা ঢাকা। সাংসারিক জীবনে কবি দুজন কন্যা সন্তানের জনক, ১ নং ওয়ার্ড, নতুন পৌরসভা,মাদ্রাসা পাড়া, দক্ষিণ সালান্দর, জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছেন, কবি সকলের দোয়াপ্রার্থী।

Check Also

নারী তুমি ভোরের আলো -মোঃ আবু তাহের মিয়া

নারী তুমি ভোরের আলো -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈≈ নারী তুমি ভোরের আলো, স্বপ্নভরা নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *