চিরদিনের -উদয় পদ বর্মন

চিরদিনের

-উদয় পদ বর্মন

∼∼∼∼∼∼∼∼∼

সেকালের ফেলা আসা দিন গুলো

আজও উঁকি দেয় যেন মনের অন্দরে,

সত্যিই যদি আবার ফিরে আসে ঐ দিন

তবে পুনরায় পাড়ি দেবো সেই বন্দরে।

আজ হয়তো নগরীয় জীবনে এসেছি শুধু

শিক্ষা আর কিছু কর্মের অন্বেষণে,

তবু যেন মন বারবার ছুটে যেতে চায়

সেকালের ফেলা আসা স্মৃতির উজানে।

কত ভালোবাসা,কত আবেগ

মিশে আছে সেই মাটির সাথে,

যার রূপ,রস,গন্ধে

মন চায় সবকিছু আবারও ফিরে পেতে।

সে যে আমার সোনার জন্মভূমি

জানিনা আর ফেরা হবে কিনা কোনদিন,

তবুও আমার অন্তর মাঝে

সবই যেন স্মৃতি হয়ে রয়ে যাবে চিরদিন।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

বয়সের ছাপ -মীনা কুণ্ডু

বয়সের ছাপ -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼ নিঃশব্দে হারিয়ে যায় মোদের ছেলেবেলা বয়সটাকে লুকিয়ে রাখি চুপিসারে স্মৃতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *