শুনো হে সম্রাজী
-রবিন রায়
∼∼∼∼∼∼∼∼∼∼
সতর্ক বার্তা, শ্রুতি ভর সম্রাজী!
জেনো, রবে না চিরতরে রাজ্ঞী ;
এতো যে দম্ভ, জাগে যে আচম্ব,
অনুচিত ভ্রম ত্যাগ অনতিবিলম্ব।
পদবলে করো অন্ধ আস্ফালন,
সমুখে তব সে ক্ষমতার স্খলন ;
রাজধর্ম উদাসীনা হে পদাসীনা!
অদ্ভূত উদ্যততা দানো প্ররোচনা।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্য,
কর্মভারে একান্ত সমুচিত কাম্য;
সাম্প্রদায়িক মনোভাব পোষণে,
ঘাতিলে স্বীয় মান দুর্বুদ্ধি দোষনে।
প্রতাপশালী সহস্রধি রাজাধিরাজ,
ধরাতলে স্বত্ব বিনাশে গত বিরাজ;
কেন ভাবো রবেই তব আধিপত্য,
বিনাশক বিনাশে স্বীয় আভিজাত্য।
স্বজাতি বিদ্বেষে পরজাতি তোষণ,
চরম ঘৃণিত এহেন নৃশংস শোষণ ;
বিশেষ সম্প্রদায়ে এ নির্ভরশীলতা,
অতিসত্বর ভঞ্জিবে প্রীতির দুর্দশিতা।
পদ শূন্যে ক্ষমতা ক্ষুন্নে হে নির্বলা!
প্রতন্ড দাপট সহসা করবে নির্মলা ;
অসম প্রীতি দানবে ভীতি উন্মাদনা,
জীবন সংশয় বিজাতির সম্পাদনা।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি ঃ—-
কবি ও সাহিত্যিক রবিন রায় ১৯৮৫ সালে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের পশ্চিম বঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র ঘরে জন্ম নিয়ে সুদীর্ঘ দারিদ্র্যতাকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বিজ্ঞান বিভাগ নিয়ে। আর্থিক অবস্থা অতি দুর্বল হওয়ায় পড়াশুনায় ইতি টানেন। জন্ম লব্ধ কাব্যিক গুণে
কবিতা লিখে থাকেন। বহু যৌথ সংকলনে তার বহু কবিতা
মুদ্রিত হয়েছে। বর্তমানে লেখার মধ্যেই আছেন বাংলাসাহিত্যকে সম্বৃদ্ধতার উপহারে ভরাতে। সরকারি বা বেসরকারি উদ্যোগের সাহাযঢ় পেলে আরো প্রচুর কবিতা
পাঠক সমাজের কাছে পৌঁছে যাবে। উদ্যোগপতিদের সুনজরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন সতত
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন