বসন্তের অবসাদ
-মীনা কুণ্ডু
∼∼∼∼∼∼∼∼∼∼∼
বসন্ত বাতাসে ফুটে ছিলো হাসি
সমুদ্র জলের ফেনা রাশি রাশি
সবুজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া
চাষি ভাইয়ের পড়ত দারুণ মায়া।
আদিকাল হতে বসন্ত আসে নব রূপে
প্রাণহীন বসন্ত দেখা দিলো শুষ্ক রূপে
ফাগুনের আগুনে পুড়ে ছাই চারিধার
দুচোখে আগুনের ঝলকানি বারবার।
ঝরা পাতার দল ফেলে দীর্ঘ নিঃশ্বাস
সন্ধ্যায় গাছগুলো নেয় গভীর শ্বাস
নিয়মে প্রাণহীন বসন্ত আসে চুপিসারে
ক্লান্ত পাখির দল তাকায় আড়ে আড়ে।
প্রভাতে আলোকের হাসি ভাসে আকাশে
নদী মরুপথ হারায় গতি ধরনীর বাতাসে
আজি প্রাণহীন বসন্ত লাগে না কভু ভালো
মনে হয় চারিধারে প্রকৃতির সৌন্দর্য কালো।
ফাগুনের আগুনে মাটির ধরায় আঁখিতে জল
অট্টহেসে বলি মোরা গেলো কোথা শতদল
জীবনে মরণে খুঁজে বেড়াই বসন্তের স্বাদ
ঘুম ভেঙে দেখি চারিদিকে কেবল অবসাদ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা। লেখাপড়া স্কুল কলেজ সব কিছু উত্তরপাড়ায়।বড় হয়ে ওঠা উত্তরপাড়া। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন