নির্লজ্জ সাম্রাজ্যবাদী -আবুল হাসমত আলী

নির্লজ্জ সাম্রাজ্যবাদী

-আবুল হাসমত আলী

∼∼∼∼∼∼∼∼∼∼

পৃথিবীটা চারনক্ষেত্র সকল জীবের কাছে,

খেয়ে দেয়ে ফুর্তিতে সব হইহুল্লোড়ে বাঁচে।

বাঘ সিংহরা রাজার মতো বোন জঙ্গলে ঘোরে,

মানুষ নামে আর এক প্রাণী ডাঙ্গায় বসত করে।

নানান রকম ফন্দি ফিকির করে তারা কাটায়,

সবার অন্ন কেড়ে খাওয়া, স্বভাব তাদের এটাই।

তবে কিনা কৌশল আছে অন্যের জিনিস পেতে,

জ্ঞান ও বুদ্ধি কাজে লাগায় দাপটে রাজ করতে।

এমনি চর্চায় রাষ্ট্রনায়ক হয় সাম্রাজ্যবাদী,

তখন তারা নির্লজ্জ এক জবর দখলকারী।

লক্ষ কোটি মানুষ মেরে বিশ্ব শাসন করে,

নীতি জ্ঞানের ধার ধারে না, আনন্দে গান ধরে।

কথায় কথায় হুংকার ছাড়ে ক্রুব্ধ জীবের মতো,

দুর্বলেরা সব যোগদান করতে থাকে সদাই ব্যস্ত।

এমনি করে পৃথিবী আজ তাদের হাতের মুঠোয়,

যা ইচ্ছে তাই করবে তারা, কেউ যেন না শুধোয়।

কিন্তু এদিন পাল্টে যাবে সময়ের অপেক্ষা,

চারিদিকে ডাক শোনা যায়, বাজছে তারি ডঙ্কা।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

Check Also

ক্ষমা করে দিও -মোঃ আবু তাহের মিয়া

ক্ষমা করে দিও -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼ আমি চলে গেলে যদি মনে পড়ে আমায়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *