বাঙালির দুঃখ
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼
বেশ মনে পড়ে মুক্তিযুদ্ধের
একাত্তরের সেই লক্ষ্য,
যা চেয়েছিলাম তা পাইনি
এটাই বাঙালির দুঃখ।
স্বাধীন হয়েছি স্বাধীনতা পেয়েছি
ঢেলেছি অনেক রক্ত,
মা বোনেদের ইজ্জত অসম্মানের
বদলা নিয়েছি পোক্ত।
বিনিময়ে কি তাই-ই পেয়েছি
নিজেকেই প্রশ্ন কর,
যদি পেয়েছি মন কেন বলে
জিহাদের অস্ত্র ধর।
সবুজ শ্যামল শশ্য ভান্ডার
অগনিত নদ নদী,
পাখির কুজনে বিকশিত প্রাণ
ফুল ফলে তুষ্ট হৃদি।
পূর্বের ভানুর স্বর্ণঝরা সকাল
মন জুড়ানি গোধুলি বেলা,
দ্বিপহরের একান্নবর্তী পরিবারে
ভালোমন্দ খাবার গেলা।
এই সকল আজ হারিয়ে ফেলে
সেজেছি আত্ম অহংকারি,
হিংস্র নির্লজ্জ জঘন্যতম কর্মে
লিপ্ত আজকে স্বৈরাচারী।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস (গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ)
পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/শ্রীমত্যা কল্যাণী দাস ।
প্রথম লেখা ১৯৭৮ চলছে এযাবৎ ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন