মুক্তির খুঁজে
-মোঃ আবু তাহের মিয়া
∞∞∞∞∞∞∞
লক্ষ প্রাণের বিনিময়ে
স্বাধীন হলো দেশ,
হয়নি স্বাধীন আমজনতা
কষ্টে জীবন শেষ।
রক্তরাঙা সেই ভোরে
উঠেছিল সূর্য হেসে,
আজও কেন চোখে তাদের
অশ্রুর নোনা ভাসে।
মুক্তির গান গেয়েছিল
বীরের দল নির্ভীক,
আজও কেন ক্ষুধার জ্বালা
হৃদয় শূন্য,শীর্ণ দিক?
স্বপ্ন ছিল সোনার দেশ
হাসবে সকল প্রাণ,
কেন তবে দুঃখের ছায়া
ঘিরে রাখে এই দেহখান।
ধনীর ঘরে আলো জ্বলে
গরীব থাকে আঁধার,
এই কি তবে সেই স্বাধীন
যার জন্য রণধার?
আসুক আবার নতুন শপথ
ন্যায়ের পথে চলি,
মানুষ যেন মানুষ হয়ে
মুক্তির খুঁজে কথা বলি।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন