ঈশ্বর ঝড় দেন
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞
ঈশ্বর কখনো ক্ষমতায় আসেন না
ক্ষমতায় থাকেন।
ক্ষমতায় যারা আসীন হন তারা ধ্বংস হয়,
অথবা শেষ হয় প্রকৃতির নিয়মে।
ঈশ্বর লোভি নন,
কেননা সবকিছুই ঈশ্বরের।
লোভীরা ক্ষমতায় আসীন হন,
তাই ধ্বংস হয় শেষ হয়।
বিশ্বজুড়ে ঈশ্বরের ফুলের বাগান,
সামান্য কিছু সুসজ্জিত বাগান তৈরি করে মানুষ
ওখানেই আশা দ্যাখে, বাতিজ্বালে।
ঈশ্বর ঝড় দেন,
ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকে মানুষ।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন, ৫ ভাই,৩ বোন, কবি সপ্তম। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চল দেখার সৌভাগ্য
হয়েছে এবং শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে,ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত।
প্রকাশিত একক কাব্যগ্রন্থ-আলোছায়া-সময়ের রঙ -লাল ঘুড়ি নীল মন। পারিবারিক জীবনে কবি দুইজন কন্যা সন্তানের জনক, কবি বর্তমানে জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছেন। সকলের জন্য শুভকামনা। (ঢাকা, জেলা সদর ঠাকুরগাঁও
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন