একটি উষ্ণ মানুষের অপেক্ষা -সন্দীপ সাঁতরা

একটি উষ্ণ মানুষের অপেক্ষা

-সন্দীপ সাঁতরা

∞∞∞∞∞∞∞∞

আমি জানি এই ছোঁওয়া…

অর্ধেক জ্বালা, অর্ধেক শীতল পাথর,

আমি জানি এই আকাঙ্ক্ষা…

যেখানে হৃদয় থাকে না, থাকে শুধু শরীর।

তবু কখনও কখনও, রাতের গভীরে

অকারণে জেগে ওঠে এক ফাঁকা স্পন্দন,

মনে হয়…এই নিঃস্পন্দ ছোঁওয়ার ভেতরেই

হয়তো লুকিয়ে আছে কোনো হারানো অনুরণন।

আমি হাত বাড়াই না, তবু হাত কাঁপে,

আমি চোখ বন্ধ করি, তবু দৃশ্য জেগে থাকে…

এই যে না-চাওয়া, না-পাওয়া, না-বলা…

সব মিলিয়ে এক অদ্ভুত বেঁচে থাকা।

হয়তো কোনোদিন, এই শরীরের ভিড় ভেঙে

একটি সত্যিকারের স্পর্শ এসে দাঁড়াবে…

যেখানে জ্বালা থাকবে না, পাথরও না,

থাকবে শুধু নীরব, উষ্ণ এক মানুষ জন্ম।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

সন্দীপ সাঁতরা — কবি, লেখক ও আবৃত্তিকার।

১৯৯২ সালের ১৫ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের সবুজে ঘেরা গ্রামে।

শৈশব থেকেই প্রকৃতির নীরবতা ও মানুষের জটিল সম্পর্ক তাকে টেনে নিয়েছে ভাবনার জগতে।

তার কবিতায় মেলে সমাজের দ্বন্দ্ব, প্রেমের কোমল পরশ, বেদনার গভীরতা এবং মানবিকতার আহ্বান।

বহু কবিতা ও গদ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়ে পাঠকের মনে জাগিয়েছে অনুরণন।

তার কলম শুধু শব্দ নয়.. যেনো এক অন্তর্জগতের সেতুবন্ধন, যা পাঠককে নিয়ে যায় আত্মঅন্বেষণের পথে।

তাঁর প্রথম প্রকাশিত কন্যা গ্রন্থ ” খোলা পাতার চিঠি”

Check Also

ইচ্ছে _ খালেদ মাহমুদ খান

তোমাকে দেখিনা কতদিন … তোমার হয়তো হয় ইচ্ছে ।   একই নক্ষত্রের ছায়ায় দুজন তবু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *