ক্ষমা করে দিও
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼
আমি চলে গেলে যদি
মনে পড়ে আমায়,
ক্ষমা করে দিও প্রেয়সী ওগো
আমি যে অসহায়।
কথাগুলো রেখে যাই
নিভে যাওয়া প্রদীপের মতো,
অভিমান আর অশ্রুর ভেলায়
ভেসে যাক ব্যথা যতো।
হয়তো কোনো নির্জন রাতে
মনে পড়বে আমার কথা,
চাঁদের আলোয় ভিজবে চোখ
জাগবে পুরোনো ব্যথা।
আমি ছিলাম ক্ষণিক অতিথি
তোমার জীবনের দ্বারে,
ভুল যদি করি শতবার
মুছে দিও হৃদয়ের স্নেহের ধারে।
ভালোবাসা দিয়েছি যত
নাও তা স্মৃতির মালা গেঁথে,
ভুলগুলো সব ফেলে দিও
সময়ের স্রোতে ভেসে যেতে।
যদি কখনো কাঁদো একা
আমার কথা ভেবে গহীন রাতে,
জেনো আমি আছি কাছে
তোমারই নিঃশ্বাসের সাথে।
শেষ বিদায়ের এই প্রহরে
রেখে যাই শুধু মনের এই সুর,
ক্ষমার মাঝে খুঁজে নিও
হৃদয়ের ভালোবাসার নূর।
∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন