নিরাপত্তার ফুল -বি এম মিজানুর রহমান

নিরাপত্তার ফুল

-বি এম মিজানুর রহমান

∼∼∼∼∼∼∼∼∼∼∼

বাঁচতে হলে অধিকারে

লাগে যেমন পাঁচ,

নিরাপত্তা সেই মৌলিকে

ধরে রাখা ছাঁচ!

স্বাধীনতা সকল ক্ষেত্রে

অধিকারের মূল,

ভবের বুকে এটি ফোঁটায়

নিরাপত্তার ফুল।

স্বাধীনতা সুবাস বিলায়

মনের মাঝে রোজ,

নিরাপত্তা থাকলে মনে

থাকে শান্তির খোঁজ।

স্বাধীনতা বিহনে যে

চোখে আসে জল,

কল্পনার চোখ খুঁজে পাই রে

বন্দুকের ওই নল।

মন কাননে স্বাধীনতা

রঙিন ফুলের সুখ,

স্বাধীনতা বিহনে তাই

জনম ভরা দুখ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতিঃ

বি এম মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৯৮৮ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি নড়াইল জেলা শিক্ষক অ্যাম্বাসেডর,মাস্টার ট্রেইনার এবং উপজেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেছেন।লেখালেখি জগতে তার পদচারণা সমানভাবে সমাদৃত। তার একক গ্রন্থ “প্রিয় উপহার,এলিয়েন ভার্সেস মানুষ মহারণ, ছড়া গানের মালা ” রকমারিসহ অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। তাছাড়া তিনি বেশ কয়েকটি যৌথগ্রন্থে লেখালেখি করেছেন, যার মধ্যে রয়েছে – কাব্যকলি,কাব্য দীঘি,শ্রাবণধারা, তারুণ্যের জয়গান,লিটভার্স কাব্য,চব্বিশের গণবিস্ফোরণ,টুকরো কথার গল্প,ভূতের পেতাত্মারা প্রভৃতি।

Check Also

সুপ্ত হৃদে বর্তে -রবিন রায়

সুপ্ত হৃদে বর্তে -রবিন রায় ♦♦♦♦♦♦♦♦ যতই এড়াতে চাও – ভালো করে তুমি করো লক্ষ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *