শেষের ঠিকানা -মীনা কুণ্ডু

শেষের ঠিকানা

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈

জন্ম হলো বাপের ভিটে নরম মাটির তরে

শৈশব কেটে যৌবন এলো হাঁটি হাঁটি করে

শেষদিনের অঙ্কের খাতাটা কখন খুলে যাবে

দুদিনের হিসাব নিকাশ সব কিছু লেখা রবে।

কোথায় স্বর্গ কোথায় নরক কেউ কি জানি‌ মোরা

শেষ ঠিকানায় পৌঁছে যাবো সঙ্গে ফুলের তোড়া

জীবন কখন হাসায় কখনো কাঁদায় একলা ঘরে

ভবের হাটের নিত্য খেলায় ঠিকানার খোঁজ পরে।

আমার আমার করছি সবাই সুখের সন্ধানে

মরণের পর যেতে হবে শেষ ঠিকানার বন্ধনে

আজকে রাজা কালকে ফকির সব ধুলায় রবে

অহংকার দর্প সব কিছুই চিতায় সঙ্গী হবে ।

নরম পালঙ্ক ছেড়ে চারপেয় খাটিয়া শেষ ঠিকানা

তবুও মোরা লোভের বসে ছাড়ি না চার আনা

জীবনে চলার পথে কেবলই লোভের আশা

বাঁচতে গেলে জীবনে চাই একটু ভালোবাস।

প্রার্থনা করি শেষের পথটা হয় যেন মসৃণ

জীবনটা খানাখন্দে ডুবে না‌ হয় যেন অমসৃণ

সুস্থ সবল থেকে সকলকে ভালোবেসে যাও

সাদা চাদরে ঢাকা শেষের ঠিকানা মেনে নাও।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। উত্তর পাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি। ছেলেবেলা ,লেখাপড়া ও পড়াশোনা বড় হয়ে ওঠা সব কিছু উত্তরপাড়ায়। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *