অপেক্ষা -রীনা

অপেক্ষা

-রীনা

≈≈≈≈≈≈≈≈≈

চৈত্রের খরতা,

বসত করে হৃদয়,

নতুন সূর্যোদয়ের প্রত্যাশায়

অপেক্ষমান

দু নয়ন,

নব বর্ষের,নব আনন্দে

পুলকিত হয় মন

সারা বছরের জীর্ণতা, সংকীর্ণতা

এইবার যাবে,,,

দূর, বহুদূর,

কালো মেঘেরা,বৃষ্টি হয়ে

ঝরবে কোন এক দুপুর।

এই প্রত্যাশায়,,

স্বপ্নের বীজেরা অঙ্কুরিত হয়

পহেলা বৈশাখের অপেক্ষায়।

≈≈≈≈≈≈≈≈≈

,,,, কবি পরিচিতি,,,

প্রিয় পাঠক, লেখক।

সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের অনুপ্রেরণায় নতুন, নতুন কবিতা লিখে। আপনাদের উপহার দেয়ার চেষ্টা করি। ভালো -মন্দ কমেন্ট করে জানালে।ভুল শুধরে আরো ভালো লিখবার অনুপ্রেরণা পাবো। ভালো থাকুন সবাই।

Check Also

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼ বসন্তের দিনগুলি বিদায় নেয় ধীরে ধীরে চৈত্রের চিতাভস্ম আকাশ বাতাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *