কোনো এক বিকেলে
-ক্যচিংনু মারমা
∞∞∞∞∞∞
বিকাল বেলায় আমরা সবাই
খেলছি মাঠে খেলা,
খেলার সময় খেলতে গিয়ে
পায় না হিসাব বেলা।
খেলতে মোদের নিয়ম নাই
আমরা নিয়ম বানি ।
সবার মুখে হাসিখুশি
হাতে হাত ধরি।
পাখির সাথে ডাকি আমরা
পাখির আওয়াজ করে,
মোদের ডাক শুনে পাখি
চিকিমিকি করে।
সন্ধ্যা হলে আমরা সবাই
ঘরে ফিরি একা,
ফিরতে একটু দেরিই হলেই
শুনি মায়ের বকা।
সুখের ভরা সময়গুলো
কোথায় যেনো গেছে?
হারিয়ে যাওয়া দিনগুলি
স্মৃতি হয়ে আছে।
∞∞∞∞∞∞
লেখক পরিচিতি:
লেখকের নাম ক্যচিংনু মারমা।১০/০৬/২০০২৭ সালে জন্ম হয়েছে খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা একটি গ্রামে। গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন