নিঝুম নীল আঁধারে
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼∼∼
এমন জলের রাতে, নিঝুম নীল আঁধারে,
আমি যদি নদী হই, বয়ে যাই তোমারই দ্বারে।
তোমার ছোঁয়ার ঢেউয়ে জাগে গোপন সুর,
নীরবতার বুকে বাজে প্রেমের মৃদু নূর।
তুমি যদি আসো চুপে, মেঘঢাকা সে ক্ষণে,
আমি হবো জোয়ার হয়ে জড়িয়ে নেবো মনে।
বুক অবধি রাখবো তোমায়, জলের গভীরতায়,
হারিয়ে যেও না যেন সময়ের বিভ্রান্ততায়।
আধারের রং ছুঁয়ে, তুমি হও আরও নীল,
চোখের ভাষায় লিখো অগণিত গোপন স্বপ্নীল।
নিস্তব্ধ রাত জানে, আমাদের সেই গান,
যেখানে ভালোবাসা শুধু অমলিন অবিরাম।
আমি যদি স্রোত হই, তুমি হবে তীর,
দুজনার মিলনে জাগবে অনন্ত এক নীর।
বুকের বাঁ দিকে রেখো আমায় নিরবধি,
সময় থেমে যাক,প্রেম থাকুক পৃথিবী অবধি।
তারারাও দেখুক আজ এই মধুর বাঁধন,
চাঁদের আলোয় লিখি দুজনার আপন জীবন।
ঝরুক যত বৃষ্টি, ভিজুক প্রাণের পরত,
তোমার ছোঁয়ায় জেগে উঠুক প্রেম অবিরত।
এমন জলের রাতে, স্বপ্নেরা ডাকে ধীরে,
তুমি আমি হারাই শুধু একান্ত নীরব নীড়ে।
নদী হয়ে বয়ে যাই তোমার হৃদয় জুড়ে,
চিরকাল থাকি দুজন এক ভালোবাসার সুরে।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন