মাটির গন্ধ -শান্তি দাস

মাটির গন্ধ

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈

“জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি

গরিয়সী “

যে ভূমিতে জন্ম আমার,মোদের জন্মভূমি,

জন্মেছি মা তোমার কোলে সুন্দর ভুবন জুড়ে,

শষ্য শ্যামলা প্রকৃতির সৌন্দর্যে মোদের বসুন্ধরা।

মায়ের কোলে জন্ম আমার এই মাটিতে,

তাই তো এই জন্মভূমির এই মাটি এতো ভালোবাসি।

মাগো এই দেশে জন্ম আমার এই দেশকেই ভালাবাসি,

এই দেশের মাটির স্পর্শ মোদের ভালোবাসা।

এই দেশের নদী নালা মাঠ ঘাট সবই মোদের প্রাণ,

ফসলে ফসলে ভরে উঠে মোদের দেশের মাটি।

আকাশ জুড়ে মেঘ নামে যখন আসে বৃষ্টি ধারা,

তপ্ত মাটির উপর বৃষ্টি পড়ে সোদা মাটির গন্ধ মন কাড়ে।

ভিজে মাটির বুক চিরে যখন ভেসে উঠে বাষ্প,

মনে শান্তি নেমে আসে প্রাণে জাগে মাতৃভৃমি টান।

গ্রামের মাটি ধুলোবালি হীন শহরে ধুলোয় ক্লান্ত দিন,

ভিজে মাটির সোঁদা গন্ধে সকলেই থাকবো মিলেমিশে।

এই মাটিতে জন্ম মোদের এই মাটিতে প্রাণ,

বিকেলের সূর্যাস্ত যেন মনে বিষাদ জাগায়।

এই মাটিতে জন্ম এই মাটিতে যেন হয় মৃত্যু,

সকল দেশের উপরে যেন মা মোদের জন্মভূমি।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

আমি- শান্তি দাস, বিষয় শিক্ষিকা (শিক্ষা বিজ্ঞান), শিক্ষাগত যোগ্যতা এম এ, খোয়াই, আগরতলা, খোয়াই ত্রিপুরা,

Check Also

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র)

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈ মহারাজা! তোমারে সেলাম, সেলাম, তোমার তুলনা তুমি নিজেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *