যায়না ভোলা তাকে -শ্রী স্বপন কুমার দাস

যায়না ভোলা তাকে

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞

দিন যায় কথা থাকে

যায়না ভোলা তাকে,

ফেলে আসা দিনগুলো

মগজে ঘুরে ফাঁকে।

দুঃখ লাগে পড়লে মনে

ফিরে যদি পেতাম!

একান্নবর্তী পরিবারের

সুখ লুফে নিতাম।

দাদু ঠাম্মার হাসিঠাট্টা

মজা খুনসুটি,

ভাই বোনের ভালোবাসা

ছিল লুটোপুটি।

স্কুলের পথে বকুল তলা

আসতে যেতে খেলা,

স্যারের হাতে বেতের ছড়ি

কাঁপতো দেখে পিলা।

বাবা মায়ের আদর স্নেহ

ছিল সাথে বকুনি,

শৈশব কৈশোর যৌবন আজ

স্বপ্ন ঘোরের রজনী।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

Check Also

উপেক্ষার দগ্ধ নক্ষত্র -নাইমুর রহমান সোহাগ

উপেক্ষার দগ্ধ নক্ষত্র -নাইমুর রহমান সোহাগ ≈≈≈≈≈≈≈≈ অদৃশ্য গ্যালাক্সির ভেতর, এক নক্ষত্র নীরবে জ্বলে, তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *