আনন্দের আবহে -বিজয়া মিশ্র

আনন্দের আবহে

-বিজয়া মিশ্র

⇔⇔⇔⇔⇔⇔⇔

শরৎ এলেই বাঙালীর মহানন্দ

ধনী-দরিদ্র সকলেই মেতে ওঠে,

প্রকৃতির সাজে অভিনব সমারোহ

চারিদিকে অজস্র কাশ ফোটে।

সাজের বাহার সকলের ঘরে ঘরে

কেনাকাটা চলে পকেটের মাপ বুঝে

অভিনব হওয়া চাই সবার চেয়ে

সবাই পছন্দমতো সবকিছু খোঁজে।

শুধু পোশাক তো নয় অনেককিছুই চাই

পকেটভারীরা গৃহসজ্জাও করে,

পুরোনো বদলে সবই নতুন কেনা

সুযোগ বুঝে ব্যবসায়ী কোপ মারে।

অঢেল যাদের আছে উপার্জন

আত্মীয়তায় ও খরচ হিসাবহীন

দান ধ্যান ও চলে দস্তুর মতো

যদি কারো হাসিমুখে কাটে কয়েক দিন।

পুজোর আনন্দে আত্মহারা না হয়ে

কাটে যদি ছোট বড় ভেদাভেদ ভুলে

নিরন্নের মুখে তুলে দিতে একমুঠো

এমন কী ক্ষতি কেনাকাটা কিছু কমলে!

পুজোর ক’দিন উৎসবের সমারোহ

আনন্দের যে আবহ তৈরি হয়

সামাজিক দায়বদ্ধতা মনে রাখলে

এই দিনগুলো হবে আনন্দময়।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

আমি বিজয়া মিশ্র। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছ।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।

Check Also

বুনোফুল -রীনা

বুনোফুল -রীনা ∼∼∼∼∼∼∼∼∼ একজন নারী যখন, গোলাপের মতো সৌন্দর্য নিয়ে আসে তখন মাছি থেকে ভ্রমর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *