বুনোফুল -রীনা

বুনোফুল

-রীনা

∼∼∼∼∼∼∼∼∼

একজন নারী যখন,

গোলাপের মতো

সৌন্দর্য নিয়ে আসে

তখন মাছি থেকে ভ্রমর

সুজন থেকে কুজন

সকলের সুদৃষ্টি

কুদৃষ্টি,

আরোপিত হয়।

তার সৌন্দর্যের লালসায়

বাসনায়, কিংবা কামনায়

আর

বুনো ফুল

কখন ফুটে

কখন যায় ঝরে

মালির যখন খেয়াল নাই

দর্শনার্থীর কি,এসে যায়।

এটাই আমাদের সমাজ,

সংসারের নীতি

পুরুষের প্রেমে

নারী হয় রাজরানী

অবহেলায়

অভিমানী।

∼∼∼∼∼∼∼∼∼

,,,কবি পরিচিতি,,

আমি রীনা। গল্প, কবিতা, উপন্যাস লেখায় পারদর্শী হলে ও বর্তমানে কবিতা লেখায় মগ্ন থাকি। ভালো কিছু লেখার প্রচেষ্টা থাকে সবসময়।

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *