ভয় পেওনা
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼
ছিল যা আমার, অন্তরের অন্তঃস্থলে,
সব দিয়েছি আমি, তোমায়,
কেন তুমি বোঝোনা, যন্ত্রণা যে আছে,
যা কষ্ট দেয়, সর্বদা আমায়।
জীবন মানে খুশী, আনন্দ, বোঝাপড়া,
জীবন এক অতি সুন্দর স্বপ্নের দেশ,
যেখনে আছে, সঞ্জীবনী সুধার সন্ধান,
ভুলে যাও, পুরানো ব্যাথা, হোক শেষ।
অতীত ইতিহাস, নাই বা ভাবলে আজ,
এসো সব ভুলে, রাখি হাতে হাত,
মান অভিমান ভুলে, পথ চলি পুনরায়,
ভবিষ্যৎকে করি জাগ্রত, বাজিমাত।
প্রাণখুলে হাসো, কর আনন্দ, আজ,
জীবন মানে শুধু যন্ত্রণা নয়,
জীবন তো এক খুশীর উৎসব,
তবে কেন যে পাও এত ভয়।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন