চেতনার জাগরণ -তনুশ্রী বসু (পাত্র)

চেতনার জাগরণ

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼

মান আর হুস নিয়ে, প্রকৃত মানুষ তৈরি হয় ,

সবার মধ্যে, দুটিই থাকে, এমন দৃষ্টান্ত নয়,

চরিত্র বড় জটিল বস্তু, ঠিক রাখা সমস্যা,

নিজেকে ঠিক রাখা, উপায় নেই অন্যথা।

মানুষ নামের জীবটি, বড়ই ধূর্ত এবং কুটিল,

মান আর হুস নিয়ে, সজাগ থাকাটা জটিল,

বিবেক যদি জাগ্রত থাকে, তাহলে সব ঠিক,

চক্ষু দুটি সদা খুলে রাখো, নিজের চারিদিক

শব্দ আর অক্ষরে সাজিয়ে, শ্রুতিমধুর করে শুনি,

কটু শব্দ মনে কষ্ট দেয়,একথা আমরা জানি

শব্দের ভিন্ন ব্যবহারে, ভিন্ন মানে ও ভিন্ন উচ্চারন হয়,

শব্দ দিয়েই জব্দ হয়, বিভিন্ন মানুষই বিভ্রান্ত রয়।

জলের আর এক নাম জীবন, জীবনের ধর্ম গতি,

জীবন স্বচ্ছ হয়, ঠিক সময়ে, ঠিক থাকলে মতি,

“বুদ্ধি যস্য বলং তস্য, নির্বুদ্ধিস্য কুত বলম”, প্রবাদবাক্য,

প্রচলিত প্রবাদের, বিভিন্ন অর্থ, এমন আছে বহু সাক্ষ্য।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼ বসন্তের দিনগুলি বিদায় নেয় ধীরে ধীরে চৈত্রের চিতাভস্ম আকাশ বাতাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *