যক্ষ্মা জয়ের গান -প্রান্তিক ধর পার্থ

যক্ষ্মা জয়ের গান

-প্রান্তিক ধর পার্থ

∼∼∼∼∼∼∼∼∼∼

বক্ষমাঝে বাসা বাঁধে নিভৃত সংহার,

কাশি আর জ্বরে কাঁপে তনু বারবার।

শ্বাসপথে এসে জমে কালান্তক মেঘ,

ধীরে ধীরে ক্ষয়ে যায় জীবনের বেগ।

​ফুসফুসে হানা দেয় প্রচ্ছন্ন অণু,

যন্ত্রণার দাবদাহে পুড়ে যায় তনু।

ক্ষীণ হয়ে আসে দেহ,শুষ্ক হয় মেদ,

অবিনাশী বেদনায় জাগে মনখেদ।

​নিশীথে বাড়ে জ্বর, ঝরে ঘর্মধারা,

জীবনের দীপ যেন আঁধারে দিশাহারা।

তবুও কি এখানেই শেষ হবে গান?

চিকিৎসার আলোতেই জাগে নব প্রাণ।

​চিকিৎসাকেন্দ্রে চলো সংশয় ভুলি,

সঠিক ব্যবহারে খোলে নিরাময় গুলি।

নিয়মে বাঁধবে যেবা প্রতিদিন রাত,

সুস্থতা ছুঁয়ে যাবে অবিকল হাত।

​ছয় মাস পার হলে কঠোর সেবন,

ব্যাধিমুক্ত হয়ে ওঠে ব্যথিত ভুবন।

স্বাস্থ্যবিধি মেনে চলো,খাও পুষ্টিকর,

সচেতনতাই আনবে সুস্থ নতুন ঘর।

​ভয় নয়,জাগাও সুতীব্র চেতনা,

পরাজিত হবে যক্ষ্মা, মুছবে যন্ত্রণা।

উপসর্গ পেলেই ছোটো প্রতিকার দ্বারে,

নবীন আলোক ফুটুক প্রতি ঘরে ঘরে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি: 

প্রান্তিক ধর পার্থ একজন বাংলাদেশি তরুণ লেখক ও কবি। তিনি ৫ জুন ২০০৪ সালে  টাঙ্গাইল জেলাধীন মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হেমনগর গ্রামে। পিতা স্বপন ধর এবং মাতা শ্রীমতি পাপিয়া রাণী ধর।  প্রান্তিক ধর পার্থ ২০২০ সালে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন তার পর তিনি সরিষাবাড়ি থেকে সম্মানের সহিত  উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ডিগ্রী অধ্যায়ন করেন। তার সাহিত্য অফুরান অনুরাগ সেই ছেলেবেলা থেকেই তার প্রকাশিত বেশ কিছু যৌথ কাব্য গ্রন্থের মাঝে উল্লেখিত কাব্য গ্রন্থ হলো “শব্দের ডাইরি “কাব্য, নারীত্বের বেদনা, আহত গোলাপ,শুভ্রতার ছোঁয়া, স্বর্ণাক্ষরে লেখা কাব্য, বসন্তের পাখি,কাঠগোলাপের প্রেম, কাশফুলের ছোঁয়া সহ মোট আঠারো টি কাব্য গ্রন্থ রয়েছে ।

কবি প্রান্তিক ধর পার্থ  লেখক লালন সাহিত্য পরিষদ থেকে কবি জীবনানন্দ দাশ স্মৃতি অ্যাওয়ার্ড ২০২৬ এবং হাজার কবির কবিতা পরিষদ থেকে জহিরুল সাহিত্য পুরষ্কারের ভূষিত হয়েছেন।

এছাড়া সাহিত্য চর্চার পাশাপাশি তিনি ডেমিয়েন ফাউন্ডেশনে কর্মরত থেকে যক্ষা ও কুষ্ঠ রোগীর নিত্য সেবা করে যাচ্ছেন।

Check Also

রূপসী ভাদ্র -জি কে শাফায়াত আলী

রূপসী ভাদ্র -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ ভাদ্র মাসে পাকা কদম, ঝরে টিনের চালে। দীঘির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *