দক্ষিণের জানালা
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈
দক্ষিণের জানালা দিয়ে দেখা সুন্দর সবুজ পৃথিবীটাকে,
যেখানে মুক্ত বাতাস আর অফুরন্ত স্বাধীনতা বিরাজে।
প্রকৃতির এই আলো বাতাস মনটাকে সুন্দর করে রাখে,
সকালের রঙ বঙিন একমুঠো আকাশ দুপুরের রোদ।
ঝাপসা হয়ে ধরা দেয় চোখে ধরিত্রীর সৌন্দর্য উপভোগে,
ক্লান্ত মনে বিশ্রামে ছুটে চলা বিকলের দক্ষিণের হাওয়ায়।
মাঝে মাঝে দমকা হাওয়া নাকে মুখে অক্সিজেন ঢুকে,
অবসাদ দূর করতে এক দৃষ্টিতে তাকিয়ে সেই জানালার ধারে ।
দক্ষিণের জানালা খুলে দেখা বিকেলের সেই সৌন্দর্য,
ঘরে ফেরার পাখিরা গাছের ডালে বসে গাইতে দেখা।
প্রকৃতির এই লীলাবতী রূপ কেড়ে নেয় মানুষের মন,
জানালা দিয়ে আসতে দাও এই বিশুদ্ধ বাতাস।
নীল আকাশে একটা দুটো তারা একাকীত্বের সঙ্গী,
শীতের শেষে বসন্তের মৃদু বাতাস ছুটে চলে মন।
জানালায় প্রকৃতির মাঝে কল্পনায় কত ছবি আঁকে,
একা একা বসে জানালার পাশে দক্ষিণের সমীরণে।
দক্ষিণের এই জানালাটা খোলা আকাশে কত বার্তা আনে,
কখনো রঙ পাল্টায় কখনো আলো ছায়ার খেলা খেলে।
একান্তে বসে জানালার পাশে কতই না স্মৃতি মনে পড়ে,
প্রকৃতিতে মন হারায় দমকা বাতাসে উলোট পালোট হয়ে যায়।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন