এসেছে নতুন প্রভাত
-সিরাজুল ইসলাম মোল্লা
∼∼∼∼∼∼∼∼∼∼∼
এসেছে নতুন প্রভাত,গাই মুক্তির গান সাম্যের গান,
কইরে সবে আয়রে তবে রাখতে চাস যদি অবদান।
নতুন প্রভাতে নতুন বসুধায় সত্যের সন্ধানে স্বাধীন,
স্মরণে বরণে স্বদেশ প্রেমে আমরা সবাই অমলিন।
নতুন দিনের নতুন সূর্য উঠেছে ঐ পুবেল আকাশে,
নতুন আশা নতুন ভাষায় দোলে মন স্নিগ্ধ বাতাসে।
এবার আসছেই বুঝি শুভ্র দিন বাজাও সুখের বীণ,
এক পরিবার হয়ে হেসে খেলে কাটবো সুন্দর দিন।
নতুন প্রভাতে নতুন সুরে আগমন নতুন অতিথি যে,
অতীত বেদন ভুলে স্বাগতম তারে অন্তঃস্থ হতে যে।
সুন্দর পৃথিবী সুন্দর আগামি বুঝিয়ে দিতে হবে যে,
নতুন প্রভাতে নতুন অতিথি নতুন করে দেখতে যে।
এসেছে শুভ দিন এখনও ঘুমিয়ে কেন তুমি প্রবীণ,
উদয়ের পথে রবির কিরণ জাগো জাগো হে নবীন।
মিলাও কাঁধে কাঁধ রাখি হাতে হাত হতে সত্যে লীন,
মানব কল্যাণে আমরা একতায় সততায় সমাসীন।
হাজার বছর রক্ত অশ্রু দিয়ে আজ সেই ক্ষণে ভবে,
এসেছি ইতিহাস ঐতিহ্য বয়ে জানাতে অস্তিত্ব সবে।
আয় শক্ত হাতে লাঙ্গল-কোঁদাল-কাস্তে নিয়ে আজ,
গড়তে দিগন্তে সুজলা সুফলা শস্য শ্যামলা সমাজ।
বাঙালি সবে ভাই ভাই ধন-মান সর্বপদে সদা সমান,
উচ্চশীরে থাকি সবে মিলে মিশে নিয়ে আত্মসম্মান।
আসলে হানা জীবন দানে রাখবে সবে বাংলার মান,
নতুন প্রভাতে ফুলে ফুলে ভরে উঠবে স্বপ্নের বাগান।
দিন বদলের দিন এসেছে, আয়রে শান্তিকামী আয়,
প্রেমের বাঁধনে বাঁধবে যদি আয়রে মুক্তিকামী আয়।
আয়রে ঘরামী আয় গড়বে যদি নতুন করে ভাগ্যটা,
আয় দেশপ্রেমি আয় গড়বে যদি নতুন করে দেশটা।
শোনো ঐ বিজয় ধ্বনি আকাশে বাতাসে বয়ে যায়,
আয় কামার কুমার কিষাণ শ্রমিক, সত্যব্রতে আয়।
জ্বালাও শান্তির মিছিলে আলোর মশাল বিশ্ব জুড়ি,
নতুন প্রভাতে নতুন ব্রতে জাগ্রত সকল নতুন কুঁড়ি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন