রূপসী ভাদ্র
-জি কে শাফায়াত আলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ভাদ্র মাসে পাকা কদম,
ঝরে টিনের চালে।
দীঘির পাড়ে কাশফুল ফুটে।
শাপলা মেলে জলে।
দক্ষিণ হাওয়ায় বাদাম তুলে,
মাঝির নৌকা চলে।
শালুক ফুলের মাথা দুলে,
ঢেউয়ের তালে তালে।
মন আনন্দে ভাটিয়ালি,
মাঝির কণ্ঠে দোলে।
মুগ্ধ হয়ে শউলি,বকুল,
সুবাস নিত্য ঢালে।
বলাকার ঝাক উড়ে উড়ে,
নামলো বিলে-ঝিলে।
হৈমন ধান করছে রোপন,
কৃষাণ দলে দলে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজমেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান।
সাহিত্যকর্ম: তিনি মূলত সামাজিক ও ধর্মীয় বিষয়ের ওপর কবিতা ও ভাবমূলক গান লিখে থাকেন।
উল্লেখযোগ্য বিষয়: তার লেখায় নারীর নিরাপত্তা, সামাজিক অবিচার, ধর্মীয় লেবাসধারী ভণ্ডদের সমালোচনা এবং আধ্যাত্মিক চেতনা ফুটে ওঠে ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন
অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করলাম আমার লেখা রূপসী ভাদ্র কবিতাটি প্রকাশ করেছেন।