মায়ার এই বন্ধন
-তনুশ্রী বসু (পাত্র)
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই,
স্নেহের ছায়ায় রাখি তোকে, আদর দিয়ে ধুই,
স্বপ্ন অনেক ছিল, হারিয়েছে গোলক ধাঁধায়,
ভুলতে পারিনা, পিছু ডাকে, নিবিড় মায়ায়।
যন্ত্র, যন্ত্রণা এক নয়, কখনো এক হবে না জানি,
প্রলেপ শুধু, মনের ক্ষত মেটায়, এ কথা মানি,
পথ চলতে চলতে, দীর্ঘ পথ হয়েছে অতিক্রান্ত,
আজ আপন মনে, আমি বিহ্বল পরিশ্রান্ত।
ভগ্ন হৃদয়, দগ্ধ মন, লাগেনা কিছু ভালো আজ,
অনেক কাজ আছে, মনেহয় নেই কোন কাজ,
ঈশ্বর কোথায় জানিনা, সুস্থ থাকতে চায় মন,
হাজার বাধা, জড়িয়ে ধরে, মায়ার এই বন্ধন।
সুপ্ত মনের গুপ্ত কথা, অস্থির হয় মোর চিত্ত
জীবন পথে চলতে গিয়ে, দেখি একই বৃত্ত
শুদ্ধ মনে পবিত্র হৃদয়ে ডাকি সদা দুগ্গামাকে
শান্তি, স্বস্তি, ফিরিয়ে দাও আনন্দে ভর মনকে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের মে ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন