দিনশেষে
-মোঃ আরমান হিমেল
♦♦♦♦♦♦♦♦
ক্লান্তি যখন ঘিরে ধরে,
চোখটাও বুজি বেঈমানি করে।
ঘুম চলে আসে,
স্বপ্ন চোখের পাতায় ভাসে।
বন্ধু আর স্বজন,
আছে ডজন ডজন।
কড়ি থাকলে ছায়ার মত পাশে।
আর না থাকলে,
কে-বা ভালোবাসে?
আত্মার সম্পর্ক গড়লাম জীবনভর।
প্রয়োজন ফুরালে সবাই পর।
স্বার্থ-স্বার্থ-চারদিকেই স্বার্থ,
আপন চিনতে বরাবরই ব্যার্থ।
ক্ষণে ক্ষণে রুপ বদলায় মন।
এ ভাষা বুঝবো কখন?
মূর্খের মত যাদেরকে দিচ্ছি সময়।
দিনশেষে বুঝলাম কেউ কারো নয়।
আসলে সবই অভিনয়।
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
নাম মোঃআরমান হিমেল, পিতাঃমোঃহাবিবুর রহমান, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম, গ্রামঃ উত্তর তাফালবাড়ী, থানাঃশরনখোলা জিলাঃবাগেরহাট। জন্মসালঃ৩০-১২-১৯৯৫ ২০১৩ তাফালবাড়ী হাই স্কুল থেকে এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হয়। এবং ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন