এক অঙ্গে দুই -শ্রী স্বপন কুমার দাস

এক অঙ্গে দুই

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼

একই অঙ্গে দুইটি রূপ

পূর্ব পশ্চিম বাংলা,

ভাষাভাষি কথার ধরন

একই গালিগালা।

একই মায়ের দুই সন্তান

হিন্দু মুসলমান,

পদ্ম শালুক দুইটি ফুল

এক ঝিলে স্থান।

চাষ আবাদ আচার বিচার

দুই বঙ্গের এক,

একসাথে ফসল ফলায়

রাম রহিম শেখ।

আসমুদ্র হিমাচল

বঙ্গ লক্ষ্মীর জমি,

তারই মাঝে বঙ্গ সভ্যতা

সেরার সেরা ভূমি।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

শ্রী স্বপন কুমার দাস।

জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

জন্ম- ১৯৬৩ সাল ১৬ এপ্রিল।

পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/ শ্রী মত্যা কল্যাণী দেবী।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *