সুখ -দীনবন্ধু দাস

সুখ

-দীনবন্ধু দাস

♦♦♦♦♦♦

নয়ন মেলে দেখো যারে

সে যে তোমার অন্তর কাড়ে।

ছিলো সে যে তোমায় ছুঁয়ে

প্রেমের ডালি হাতে নিয়ে।

তবু দূরে রাখলে তারে

স্মৃতি গুলো কড়া নাড়ে

মনের ভিতর বন্দী হয়ে

থামাতে যে সেই গো পারে।

থেকোনা আর অন্ধকারে

কেনো কাঁদো বারেবারে

বক্ষে ধরো ছুটে গিয়ে

সবই দুঃখ যাবে ধুয়ে

ফুটবে হাসি সুখের ভারে ।।

♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

কবি দীনবন্ধু দাস পিতা – সনাতন দাস মাতা- উন্নতি দাস, ভারতবর্ষ দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের, পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বাসিন্দা । শিক্ষাগত যোগ্যতা :- বি.এ ( তৃতীয় বর্ষ) পেশায়:- শিক্ষক ( গৃহ )

 

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *