কপাল দোষে -তুষার কান্তি হীরা

কপাল দোষে

-তুষার কান্তি হীরা

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কোন-বা ঘরের বধূ তুমি

কার-ঘরের দুহিতা?

কোথায় তোমার স্বামীর বাড়ি

কে-বা তোমার পিতা?

যাচ্ছ কোথায় একা তুমি

এই-নিশুতি রাতে?

করে নাকি ভয়-ডর তোমার

কেহ নেই যে সাথে?

বলল বধূ মাতাল স্বামী

এসে মদের ঘোরে,

পণের টাকার দায়ে মেরে

তাড়িয়েছে মোরে।

পিতা আমার ভীষণ গরীব

ইট-ভাটাতে খাটে,

ভাই-বোন মাকে নিয়ে

দুঃখ কষ্টে কাটে।

কপাল দোষে স্বামীর সংসার

যাচ্ছি আমি ছাড়ি,

এই-পোড়া-মুখ কেমন করে

দেখাই বাপের বাড়ি?

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

পেশায় ডাক্তার। বাড়ি – মেমারি জেলা – পূর্ব বর্ধমান, ভারত।

 

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *