অভিমানি শশী -মানব মিশ্র

অভিমানি শশী

-মানব মিশ্র

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

অঝোর ধারায়- অশ্রু ঝরায়

জ্যোৎস্না মাখা রাতে।

মুখে মধুর হাসি- অশ্রু রাশি রাশি

ঝরে কাজলা নয়ন হতে।

নীলাম্বরী সাজ- হারিয়েছে আজ

সাজিছে নব সাজে।

এই গোধূলি খনে-কালো আবরণে

যেন ঢাকিছে সরম লাজে।

ঝলকিয়া ওঠে- ঐ রাঙা ঠোঁটে

রূপোলী হাসির ঝিলিক।

সেই চকিত প্রভায়- ক্ষনিক আভায়

আলোকিত হয় চারিদিক।

ঐ পূর্ণ শশী- জাগে সারা নিশি

দীপ্ত জ্যোৎস্না ভরা।

যেন ক্ষোভে অভিমানে- রহিল গোপনে

হইয়া জ্যোৎস্না হারা।

গুরু গম্ভীর স্বরে- কে যেন তাহারে

কহিছে ওহে শশী।

আজি পূর্নিমার খনে- রহিলে গোপনে

কোথা হারাইল তব হাসি?

ঝরা শ্রাবণ- পুলকিত মন

এই মধুর কুঞ্জবনে।

প্রমের পরশে- খুশির আবেশে

ঝরিছে আপন মনে।

এই ধরনী ভেদিয়া – চলিছে বহিয়া

শীতল স্নিগ্ধ ধারা।

তৃষ্ণার্ত ধরণী- তৃষ্ণা মিটায়ে

আজি আনন্দে আত্মহারা।

মধুর লগনে- আজি এ ঝুলনে

দুলিছে কৃষ্ণ রাধা।

এই অপরূপ শোভা দেখিবারে- ঐ চন্দ্র কলারে কে দিল আজি বাধা?

সোহাগ ঝরায়- কদম্বের শাখায়

ঐ কাজলা কালো মেয়ে।

পেখম‌ তুলিয়া- পুলকে মজিয়া

ময়ূর ময়ূরীর পানে চেয়ে।

আকুল নয়নে- আশাহত মনে

রহিল অন্তরালে।

সোহাগ ভরিয়া- রাখিল ঢাকিয়া

কালো মেয়ে কেশ জালে।

আজি গোপীগন সবে- প্রেম কুড়াবে

জাগিবে মধুর নিশি

এ শুভ লগনে- ব্যাথাভরা মনে

বড় অভিমানী ঐ শশী।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি- 

মানব মিশ্র, পিতা- ঁ প্রশান্ত মিশ্র, মাতা- সরস্বতী মিশ্র, জন্মস্থান- জনকা,খেজুরী, পূর্ব মেদিনীপুর। জন্ম তারিখ- ১৫ই জানুয়ারী ১৯৭৪, পেশা- পৌরহিত্য যাজনিক কর্ম, বর্তমান ২০২২ এ কলমের আঁচড়ে সাহিত্য পত্রিকায় কোলকাতা নজরুল মঞ্চে স্বর্ণ ট্রফি প্রাপ্ত। কবিতা ও নাটক লেখার সঙ্গে যুক্ত। নাটক লেখা শুরু ২০০১ রাতের আকাশে সূর্যোদয়, মহানায়কের মৃত্যুদণ্ড,বোধনের বাজে বিজয়ার সুর, সিঁদুর বেঁচে সুখ কিনলাম।মুক্তো হারিয়ে মানিক পেলাম, ইত্যাদি কবিতা লেখা শুরু ২০১৯

 

 

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *