দেবতার আহ্বান -বিকাশ চন্দ্র মণ্ডল

দেবতার আহ্বান

-বিকাশ চন্দ্র মণ্ডল

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

কল্পলোকে কবিতায়, গল্প কথায়

অনেক লেখাই তো লেখেছি

কিছু কি তার সুফল পেয়েছি ?

সমাজের মুখশ্রীর আড়ালে

দেখবে দকদকে রক্তাক্ত ক্ষত

দ্বেষ, হিংসা, কপটতা কতশত।

ঘুষ, রাহাজানি, সাইবার ক্রাইম

মানে না তারা যতেক একুশে আইন

করবেই যেন অমানবিকতা কায়েম।

আকাশে – বাতাসে সদা বারুদের ঘ্রাণ

বেঘোরে যাচ্ছে শত, সহস্র, কোটি প্রাণ।

রোগ জ্বালা ব্যাধি, লেগেই আছে নিরবধি

চিরন্তন পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ণে ।

সদা জেরবার প্রাকৃতিক বিপর্যয় বিশ্বময়

দেবতারে করি আহ্বান বিশ্ব মানব কল্যাণে।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

বিকাশ চন্দ্র মণ্ডল, নব প্রজন্মের কবি সাহিত্যিক বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা বাদল মণ্ডল ও মাতা শীতলা দেবী ) জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে । কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । রুক্ষ মাটির ঊষরতা কবিকে করেছে আত্মপ্রত্যয়ী, মধ্য বয়সে এসে জীবনবোধে স্থিত প্রাজ্ঞ হয়ে জীবন সম্পর্কে কবির বহুবর্ণীল অনুভূতি মালা তাই রূপ পরিগ্রহ. করেছে ‘ অনুভব ‘ কাব্য গ্রন্থে।

সমাজের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়ার অনুরণন অভিঘাত তুলবে আপামর পাঠকের হৃদয় তন্ত্রীতে এই বাসনাই প্রতিফলিত হয়েছে ‘ অনুরণন ‘ পঞ্চক কাব্য মালা ও ‘ অনুভূতি ‘ বত্রিশা অণু গদ্য কবিতা কাব্য গ্রন্থে । এছাড়া বাংলা হাইকু কবিতা গ্রন্থ ‘ অনুরাগ ‘ এ প্রকৃতি ও প্রেমের সুন্দর মেলবন্ধন ঘটেছে।

 

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

3 comments

  1. Awesome

  2. দিলীপ মণ্ডল

    খুব সুন্দর।

  3. বৈশাখী মণ্ডল

    খুব ভাল লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *