এক্কা দোক্কা খেলা -বিকাশ চন্দ্র মণ্ডল

এক্কা দোক্কা খেলা

-বিকাশ চন্দ্র মণ্ডল

—————————

মেয়ে বেলায় সবাকার এক্কা দোক্কা খেলায়

আনন্দে কেটেছে অবসর সময়ের সারা বেলা ।

চুকিত কিত তা, চুকিত কিত তা, চুকিত কিত তা

স্মৃতিতে আসে যে মনে, যখনই থাকি একলা ঘরের কোণে।

এই সব খেলা এখন কেউ আর খেলতে যে চায় না

কোন ভাঙা মন্দির প্রাঙ্গণে, উঠোনে বা দরদালানে।

এই খেলা গুলি ছিল শরীর চর্চার অনবদ্য উপহার

মানুষ আজ ভুলতে চলেছে, সব সাবেকি ব্যবহার।

বিজ্ঞাপনে রেডিও টিভিতে প্রচার করতে হোত না,

শরীর চর্চা বা যোগ নিয়মিত করার আছে দরকার।

আসুক ঘুরে ফিরে, আজ বাংলার প্রতি ঘরে ঘরে

পুরোনো দিনের সেই, মা – মাসিমাদের কাছ থেকে শেখা

চুকিত কিত তা, ডাক দেওয়া, এক্কা দোক্কা খেলা ।

মোবাইল চ্যাট – নেট ভুলে গিয়ে, শিশু কিশোর –

কিশোরীরা অনাবিল আনন্দে মাতুক সারা বেলা।

—————————

কবি পরিচিতি- 

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে। গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘। কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত আছেন। শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়। প্রথম কাব্য গ্রন্থ অনুভব ,অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । দেশ ও আন্তর্জাতিক স্তরে একাধিক বাংলা সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত থেকে এযাবৎ বিভিন্ন শারদীয়া, ত্রৈমাসিক, মাসিক, ও ই-পত্র পত্রিকায় কবিতা, পরমাণু গল্প, অনু গল্প ও প্রবন্ধ, রম্যরচনা, সংলাপ প্রকাশিত হয়ে আসছে। গুগল সার্চ করে ইমেজে ক্লীক করে লেখা পড়ে দেখতে পারেন। একাধিক যৌথ সংকলনের পাশে পাশে থেকে কবিতার পাতা ডট কমে নিয়মিত কলম ধরে চলেছেন। বর্তমানে কোলাঘাট ব্লকে ( পূর্ব মেদিনীপুর জেলা ) পূর্ব সাওড়াবেড়িয়া গ্রামে বসবাস করছেন।

 

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

One comment

  1. ই সব খেলা এখন কেউ খেলতে চায় না। মোবাইল গেম পছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *