জীবনের রাস্তা -মানস দেব

জীবনের রাস্তা

-মানস দেব

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধতা জীবন নয়

রুটি-রুজির সন্ধানে একদিন

বাড়াতে হয় চৌ – হদ্দি ।

তুমি রাস্তা স্থির করো ,

রাস্তায় তোমাকে পৌছে দেবে তোমার গন্তব্যস্থলে ।

গন্তব্যে পৌঁছে তোমার সংগ্রামের অতীতটা লাগবে ধূসর ।

পলি পড়বে তোমার শান পাথরে ।

একদিন সকলকে রাস্তা হারাতে হয় ।

আর সেই রাস্তায় পৌঁছে দেয় জীবন পথে ।

রাস্তা সব সময় প্রশস্ত থাকে না ,

জীবের পদ – দলনেই রাস্তা পায় নতুন জীবন ।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। চাকুরী সূত্রে রায়গঞ্জ নিবাসী । প্রথম গ্রন্থ ” অনুভব “।

 

 

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *