আমি সেই সাগর -মীর সেকান্দার আলী খোকা

আমি সেই সাগর

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞

জন্ম বুঝে গেছে জন্মের নাড়ীনক্ষত্র,

জারজ ভয় পেয়ে পিতাকে আড়াল করে।

চিরদিনের খেলায় আমি এক মাঝি

ঢেউ ভেঙেছি সাগরে।

ছোট নদীতে অল্পে বানডাকে

তিথির কাব্যে খেলেছি সেথায়।

ঝড়-মহাঝড় ডিঙিয়েছি সাগর বক্ষে,

তুফানে নেই কোন ডর উল্টায় যদি তরী।

সাঁতার শেখা আমি এক মাঝি

নীড় ভাঙা ঢেউয়ে খেলা করি, খেলছি এখন।

ঝর্ণা-নদীর কাছে জেনে নিও

নদী-রা-কোথায় মিশে।

যেখানে নদী মিশে তার গভীর জলে

উল্লাস করে দানব আমি সেই সাগর।

নদী,খাল,ঝর্ণা,

সব এসে ক্লান্তি মেটায় আমার বুকে।

নব মাঝি সাঁতার শিখেছো কি ?

সঞ্চয় করেছ কতটুকু সাহস যে,সাগর পাড়ি দেবে তুমি!

যে বুকে ঝড়ের জন্ম তাকে কতটুকু চেনো ?

ঝড়ের জন্ম,দ্বীপ জন্ম নেয় সাগর পক্ষে।

জানো কি মাটির নিচে জল প্রবাহের পথ ?

ভূপৃষ্ঠের উপরিভাগে ফাটল ধরায়

আমি সেই জলপ্রবাহের পথ,

সাগর থেকে অন্দর নদী হয়ে তোমার আঙিনায় আছি,

থাকবো, অক্ষয় ক্ষুরধারে সূর্য যেমন থাকে মেঘের আড়ালে।

∞∞∞∞∞∞∞∞

পরিচিতি- 

জন্ম ১৫ জুন ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী, পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে, ৫ ভাই ৩ বোন, ছোট থেকে লেখালেখিতে অভ্যস্ত, পূর্বে যে পত্রিকা গুলোতে লেখা প্রকাশিত হয়েছে,(১) দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা+সংজ্ঞা দিনাজপুর, সাপ্তাহিক জনরব+আলপনা ঠাকুরগাঁও, প্রিয়তমেষু+মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন ঢাকা, আরো অন্যান্য পত্রিকাতেও লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে বেশ কিছু অনলাইন পত্রিকায় লেখালেখি করছেন,  কবিতার পাতা সহ অনেক জায়গায়। প্রকাশিত একক কাব্যগ্রন্থ, (১) আলো ছায়া (২) একক কাব্যগ্রন্থ সময়ের রঙ (৩) একক কাব্যগ্রন্থ লাল ঘুড়ি নীল মন। সংসার জীবনে কবি দুজন কন্যা সন্তানের জনক,১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছেন। ( সবার প্রতি শুভকামনা)

Check Also

যায়না ভোলা তাকে -শ্রী স্বপন কুমার দাস

যায়না ভোলা তাকে -শ্রী স্বপন কুমার দাস ∞∞∞∞∞∞∞ দিন যায় কথা থাকে যায়না ভোলা তাকে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *