মনে পড়ে তোমায় শুধু -আশীষ খীসা

মনে পড়ে তোমায় শুধু

-আশীষ খীসা

≈≈≈≈≈≈≈≈

আমি জানি তুমি নেই বেঁচে

তবু মনে পড়ে তোমায় শুধু,

বিশেষ করে মনে পড়ে তোমার

দেয়া উপহার জ্যৈষ্ঠ মাসের মধু।

সেই মধু কত কাজে লেগেছিল আমার

খেয়েছিলাম ঔষধ হিসেবে কিছু কিছু,

ভাগ্যের নির্মম পরিহাস তুমি নেই আজি

যদিও ছুটেছিলাম কতো তোমার পিছু।

আজি তা সবই স্মরণীয় স্মৃতি

মানসপটে শুধু ভেসে উঠে বারেবারে,

স্মৃতির আলপনায় জীবন চলার পথে

হৃদয়ের জানালায় প্রতিক্ষণে কড়া নাড়ে।

তুমি ছিলে কতো সহজ-সরল মানুষ

তোমার ছিলোনা কোন অহংকার,

তোমার আচার-আচরণে তুমি সবাইকে

করো মুগ্ধ,তুলো হৃদয়ের বীণাতে ঝংকার।

তুমি ছিলে কত সহায়ক ও আন্তরিক

কত যে করেছিলে মানুষকে সহযোগিতা,

হয়তো বিনিময়ে তুমি কিছুই পাওনি

তবু বিচলিত হয়নি কখনও তোমার সহমর্মিতা।

কামনা করি,তুমি সুখে থেকো পরপারে

কোন একদিন জন্ম হও আবার মানবকুলে,

যতদূর জানি,একালে হোক সেকালে হোক

মানুষ যাবেনা কখনও তোমায় ভুলে।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা, মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় বি.এড.ও এম.এড.(১ম শ্রেণি)ডিগ্রী লাভ করেন।

তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল আলীকদম উপজেলা,বান্দরবান পার্বত্য জেলা।তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ,

কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি একাধারে শিক্ষক,কবি,ছড়াকার, গল্পাকার,সাহিত্যিক,গীতিকার ও কন্টেন্ট ক্রিয়েটর।

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *