অভিমানের অবসান -অশোক কুমার পাইক

অভিমানের অবসান

-অশোক কুমার পাইক

∼∼∼∼∼∼∼∼∼∼

তোমার উপর আমার নেই কোন অভিমান

আমি সবই ভুলে তোমায় দিয়েছি অবসান ;

আমি দেখেছি, তাই চেয়েছি, কতই খুঁজেছি,

শূন্য ঝুলি কাঁধে শূন্যতা লয়ে জীবন যুঝেছি l

তোমার যত রাগ অনুরাগে গোপন অনুভবে

তোমার বিফল নয়ন আমি দেখিনু কলরবে —

আমারে দেয়নি জ্যোতি, মহাস্ফীতি অন্তরে,

স্মরেছি কতকাল, চিত্ত অবিচল স্থির মন্থরে l

আর চাইব না, বলব না আর, আর কাঁদব না,

তোমাতে বিলীন হয়ে তোমায় ক্ষীণ করব না,

হৃদয় নদীই ডুবেছে তরী সেথায় পড়েছে চড়া

কাতর আর্তনাদে তবুও এলে না দাওনি ধরা l

স্রোতে ভাসমান ভেসে চলি কোন সে অকূলে

নয়নে বসন বেঁধে ভুলেছ তুমি মুখ নাহি তুলে,

আর কতকাল অভিমান পুষে রাখব বল মনে

কেহ মান ভাঙেনি এসে একবিন্দু,একটু ক্ষণে l

তুমি নীরবে দেখেছ মোর কত দুঃখ অভিমান,

তব অন্তরে অনুপমে জাগেনি, হওনি ম্রিয়মান ;

ভগ্ন হৃদয় উদাস সমীরণে দিগদিগন্তে মন ছুটে

সে মহিমায় জীবন সৌরভ পারেনি নিতে খুঁটে l

তুমি দাওনি জীবন্ত স্বপন গভীর নিশুতি রাতে

সেই পুব আলোকের শিখা মেলে ধরোনি প্রাতে,

সুদূর গগনে চমকিয়া, বিজলি নৃত্য বক্ষে হানে

ভোরের ছটা মন্দময় আর না শুভ খবর আনে l

আমার ভরসা, আত্মবিশ্বাস, যার উপরে ছিল

তার আত্মম্ভরতা ভগ্ন চিত্তে আঘাত করে নিল,

আজ জানি নির্ভরতার একটুও নেই প্রয়োজন

সবকিছু তোমার আছে ব্যর্থতা এর আয়োজন !

∼∼∼∼∼∼∼∼∼∼

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

 

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *