‘কবি’ -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

‘কবি’

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

∼∼∼∼∼∼∼∼∼

সবাই আমায় কবি বলে

নইতো আমি কবি,

আমি এক সাধারণ মানুষ

পংক্তি মালায় আঁকি

চারপাশের কিছু অসঙ্গতির প্রতিচ্ছবি।

কথায় কথায় বলে মানুষ

কাব্য করো না,

আমি বলি কাব্য ছাড়া

জীবন চলে না।

কবির কবি মহা কবি

আল্লাহ পাক ছোবহান,

কোরআন খোলে দেখো তোমরা

পাবে তার প্রমাণ।

সবার চেয়ে বড় কবি

মাঠের চাষি ভাই,

এই কবির কাব্য চর্চায়

আমরা সবি পাই।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’, পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ও কবি বন্ধু সাহিত্য পাতা কর্তৃক ‘কবি নজরুল এওয়ার্ড-২০২৫ ইং’ অর্জন করেছেন।

Check Also

ফিরে আসুক অরণ্য -শান্তি দাস

ফিরে আসুক অরণ্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞ আজ বিশ্বের পরিবেশ আছে গভীর সংকটের মুখে, সবুজ কানন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *