মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র

মন জানে সে কথা

-অরুণ কুমার মহাপাত্র

∞∞∞∞∞∞∞∞

এখনও দরজার পাশে নড়ে ওঠে

একটি ছায়া…

আড়ষ্টতা পথ রোধ করে… ।

সেই চেনা চিবুকের তিল ,

বিষণ্ন হাসি…

আমারই ভালো থাকার প্রতীক্ষায়

কাটায় সে জীবন…

খিলতোলা সম্পর্ক এখন পালছেঁড়া

হাওয়ায় দোলে…

যে চাঁদ একদিন জোছনা দিয়েছিল ,

আজ মলিন সে জোছনা…

প্রতিটি কথায় এখন শুধু আলোর

প্রতিধ্বনি….

প্রজ্ঞার গভীরে এখনও উৎসারিত

আলোর বিস্তৃতি…

কোন চাওয়া নেই ,পাওয়া নেই ,

নেই পাগলামি…কিছুটা শান্ত

হিমেল হাওয়ার মতো… ।

কথা হলেও ভালো , না হলেও ভালো…

শুধু হৃদয়ের সাথে হৃদয়ের বোঝাপড়া…।

জানে সে কথা… ।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ঃ

অরুণ কুমার মহাপাত্র ,মা ঃ চন্দ্রমণি মহাপাত্র বাবা ঃ পূর্ণচন্দ্র মহাপাত্র জন্ম ঃ ৬ই ফেব্রুয়ারী ‘ ১৯৫১ ঝাড়গ্রাম জেলা অন্তর্গত গোপীবল্লভপুর – ১ নং ব্লকের শাসড়া গ্রামে

শিক্ষা ঃ মেদিনীপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক । ২০০৯ সালে শিক্ষকতা থেকে অবসর । অবসর নেওয়ার দশ বছর পরে সাহিত্য চর্চা শুরু ।

কাব্যগ্রন্থ ঃ

  1. সারা গাঁয়ে ফুসুর ফাসুর (সুবর্ণরৈখিক বাংলা ভাষায় লেখা)
  2. চলো নদীর কাছে যাই ( মান্য বাংলা )
  3. মন তরঙ্গের ঊর্মিমালা “
  4. অরুণ আলোয় “
  5. অক্ষরভাঙা সময় “
  6. বুঢ়া বইসের কেঁদরা ( যৌথ কাব্যগ্রন্থ /

সুবর্ণরৈখিক বাংলায়)

Check Also

যায়না ভোলা তাকে -শ্রী স্বপন কুমার দাস

যায়না ভোলা তাকে -শ্রী স্বপন কুমার দাস ∞∞∞∞∞∞∞ দিন যায় কথা থাকে যায়না ভোলা তাকে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *