সুখানুভব -উদয় পদ বর্মন

সুখানুভব

-উদয় পদ বর্মন

≈≈≈≈≈≈≈≈

কত ক্লান্তি কত অবসাদ নিয়ে

প্রতি সন্ধ্যায় যখন দাঁড়াই গিয়ে

আমি,সর্বদা তোমার তীরে

ভীষণ প্রাণবন্ত লাগে আমাকে।

সারাদিনের সব উত্তাপ অনুতাপ

কত বিষাদ কত অবসাদ

সবকিছুই বিসর্জন দিই যেন

আমি তোমার নীরে।

এ সবকিছুর ধারণক্ষমতা

শুধু তোমারই আছে যে,

তাইতো তুমি নিঃশব্দে

বহন করে চলেছো আমাকে।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন। জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

যায়না ভোলা তাকে -শ্রী স্বপন কুমার দাস

যায়না ভোলা তাকে -শ্রী স্বপন কুমার দাস ∞∞∞∞∞∞∞ দিন যায় কথা থাকে যায়না ভোলা তাকে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *