কালো ভ্রমর -গোবিন্দ নাথ

কালো ভ্রমর

-গোবিন্দ নাথ

⇔⇔⇔⇔⇔

এক আকাশ কালো মেঘ |

চেপে বসে আছে ক্যানভাসের গায় |

মাঝে মাঝে আচমকা আলোর শাসানি |

ভালোই লাগছিলো |

মেঘ ছিঁড়ে বেরিয়ে আসছিলো

আলোর ফলাগুলো |

ওদিকে আকাশ জুড়ে শব্দের ঝংকার |

কখনো আস্তে, কখনো জোরে |

হালকা বাতাসে মেঘগুলো

একটু একটু করে এগিয়ে আসছে |

ক্ষণিকের মধ্যে ঝমঝম করে নামলো বৃষ্টি |

শুধুই বৃষ্টির শব্দ |

দাপিয়ে বেড়াচ্ছে আকাশটা |

ঘড়ির কাঁটাটা টিক টিকি শব্দে

ঘুরে চলেছে |

খোলস ছেড়ে কালো মেঘগুলো

একটু একটু করে গা এলিয়ে দিচ্ছে

ভিজে আকাশের গায় |

রঙ পালটাচ্ছে ক্যানভাসের,

রঙ পাল্টাচ্ছে আকাশের |

কালো ভ্রমরের দল পাড়ি জমিয়েছে

অন্য কোনো দেশে,

হয়তো আর এক স্বপ্নের দেশে,

দূর কোনো দেশে, ভিন এক দেশে |

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

স্কুল প্রবাহে শুরু আমার কবিতা | প্রথমদিকে একটু পিছিয়েই ছিলাম | তারপর কলেজ লাইফের পর থেকে নেশাটাকে একটু চড়ানো | আর এখন পুরোদমে | নানা কারণে খুব বেশি টানতে পারিনি | আমার কবিতাটার দৃষ্টিকোণ, আমার দৃষ্টি |

Check Also

নব কল্লোলে নব প্রত্যয় -মীর সেকান্দার আলী খোকা

নব কল্লোলে নব প্রত্যয় -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞ নব কল্লোলে নব প্রত্যয় জেগেছে জয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *