অন্ধ ভক্ত -আবুল হাসমত আলী

অন্ধ ভক্ত

-আবুল হাসমত আলী

∞∞∞∞∞∞∞

ভালো কাজে ইতিহাস গড়ি সে বড় কঠিন,

গালমন্দ খেয়ে খেয়ে হারাবে মোর সুদিন।

তাই ও পথে নয় মোর গমন, বাঁকা পথে চলি,

কথার ফাঁকে ধর্মের বুলি যখন তখন বলি।

এতে অনেক ভক্তবৃন্দ হচ্ছে আমার বাধ্য,

যাই করি না তাদের কাছে আমি নইকো ভন্ড।

তাইতো আমার ভোগের সীমা পাল্লা দিয়ে বাড়ছে,

ভক্তবৃন্দ সেসব ব্যাপারে বুঝতে কি পারছে?

কারণ তারা অন্ধভক্ত, আমি তাদের ঈশ্বর,

আমার কোন খারাপ ব্যাপার তারা ঢাকে সত্তর।

তাহলে আর চিন্তা কিসের, যেমন খুশি চলি,

ভোগ সর্বস্ব জীবনে মোর সবাই দিচ্ছে তালি।

কিন্তু যারা সাগর পারে দূরবীন দিয়ে দেখে,

আমার কীর্তি তারা তাদের পাতায় লিখে রাখে।

এ যে বড় অস্বস্তি মোর কেমন করে বাঁচি?

তাইতো ভাই চুপ করে রই, দেই দুই একটা হাঁচি।

মোর ভক্তের দল আশ্বাস দিয়ে থাকে আমার পাশে,

সাগর পাড়ে হুনুরা সব কি আর করবে শেষে।

অন্ধ ভক্ত সবদিকে মোর বাড়ছে ভীষণ বেগে,

রক্ত নিয়ে হোলি খেলছে দেখছে সবাই জেগে।

এটাই আমার আনন্দ ভাই, দলের আমি পান্ডা,

অপরাধটা অপরাধ নয়, উড়াবো যখন ঝান্ডা।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *