জীবন একটাই -রঞ্জন ঘোষ

জীবন একটাই

-রঞ্জন ঘোষ

∞∞∞∞∞∞

জীবন তো একটাই আমাদের সকলের,

যা কিছু করার এই জীবনেই হবে করতে,

এখানে দ্বিতীয় জীবনের নেই কোন অস্তিত্ব,

যা কিছু ধরার এই সময়ের মধ্যেই হবে ধরতে।

জীবনে করার মতো আছে অনেক কাজ,

যে কাজ সময়ের মধ্যে দরকার শেষ করা,

সেই সময় যদি যায় একবার কোন ক্রমে চলে,

জীবনে আর কখনো তাকে যাবে নাকো ধরা।

সময় মতো সেরে ফেলতে হবে সব কাজ,

ফেলে রাখলে সেটা অসমাপ্ত থেকে যাবে,

হাজার চেষ্টাতেও সেই কাজ করা যাবে না,

জীবনটা তখন শেষ হবে অসফল ভাবে।

তাই পরে করার চিন্তা দূরে ছুড়ে ফেলে দিয়ে,

সাথে সাথে অসমাপ্ত কাজগুলো হবে করতে,

সমাজের কাছে থাকবে না দেবার মতো উত্তর,

তখন লজ্জা নিয়েই শেষে হবে তাকে মরতে।

নষ্ট করার মতো নেই হাতে কোন সময়,

জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেবে না,

জীবন একটাই যা করার সময়ে যাও করে,

জীবন কখনো কোন অজুহাত মেনে নেবে না।

∞∞∞∞∞∞

কবি পরিচিতি:-

ছোট বেলা থেকেই কবিতার প্রতি আগ্রহ ছিল। স্কুল ও কলেজ জীবন বেশ কিছু কবিতা লেখা হয়েছে। চাকরি জীবনে এসে কবিতা থেকে বেশ কিছু দিন দূরে থাকতে হয়েছে। তারপর স্ত্রী ও কন্যার কথায় লেখা শুরু। এই পর্যন্ত বারোটা একক কবিতার বই ও শতাধিক যৌথ কবিতার বই প্রকাশিত হয়েছে।বাড়ি বেহালা, দক্ষিণ কোলকাতা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী (রাজ্য সরকারের অধীন)

Check Also

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র ∞∞∞∞∞∞∞∞ এখনও দরজার পাশে নড়ে ওঠে একটি ছায়া… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *