কুয়াশা -মীনা কুণ্ডু

কুয়াশা

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼∼

কুয়াশা ভেজা সকালের রূপ

হৃদয়ে স্নিগ্ধ ভালোবাসা

দিনের আলোয় পায়ের তলায়

হারায় সকল আশা ।

সূর্যের ক্ষীণ আলোয় শিশির

মিলায় দিনের নীরাবতায়

মনুষ্য প্রাণের মাঝে বাড়ায়

কেবল অস্থির ব্যাকুলতায়।

শীতের রাতে তুষার ঝড়ে

সকলেই মোরা জানি

ভিজে যাওয়া সবুজ ঘাসের

নরম গালিচা খানি ।

আকাশের বুকে মেঘেদের দল

মিষ্টি চাঁদের আলো

খুশির জোয়ার হৃদয়ের মাঝে

পিঠে পায়েস ভালো ‌।

কুয়াশা ভরা সকাল কাটে

পায়ের ধুলায় নিঃশব্দে

সময়ের ঘেরাটোপে ঘড়ির কাঁটায়

কুয়াশারাও ঝড়ে শব্দে।

ভিজে মাঠে ভিজে কাঁচে

রাতের শিশিরেরা শীতল

ঘাসের ডগায় শিশিরের কণা

ভোরের কুয়াশা টলমল।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি==

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। ছেলেবেলা কেটেছে উত্তরপাড়ায় ।লেখা পড়া স্কুল কলেজ সব কিছু উত্তরপাড়ায়। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

Check Also

ঠিকানা -শান্তি দাস

ঠিকানা -শান্তি দাস ∞∞∞∞∞∞∞ খোকা যেদিন তোকে গর্ভে ধরেছিলাম আমি ভাবছি দিনগুলি, জন্মের পর তোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *