একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য

-শান্তি দাস

∞∞∞∞∞∞∞∞∞

এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে,

মানুষের মনের খবর কেউ রাখে না নিজেই উপলব্ধি করে।

অজান্তে কত ঘটনা ঘটে যায় তবুও চলে জীবনের দায়ে,

ভালোবাসা বৃথা হয় তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে ।

কে বুঝবে মনের কথা আঘাত পেতে পেতে চূর্ণবিচূর্ণ,

দেহ আছে চলার পথ থেমে নেই চলছে মনের মৃত্যু দিকে।

কেউ জানে না মন জানে অভিমান জীবন ধ্বংস করে,

সুখশান্তি নেই মনে চলতে হবে চলা ভালোবাসার আঘাতে।

মন জুড়ে শুধু হিসাব কষা কি পেলাম কতটা দিলাম,

আস্তে আস্তে মনে তোলপাড় করতে থাকে জীবনের অতীত।

হারিয়ে ফেলে হাসি ঠাট্টা আনন্দ থাকে না মনে চঞ্চলতা,

একটা মনের ধীরে ধীরে মৃত্যু রাখে না খবর কেউ।

সমাজের সকল অন্যায়ের সাথে করবে না আপোস আর,

করতে চায় মোকাবেলা সবে একা একা করে নিতে বিচার।

এই পতনশীল সমাজের বুকে দাঁড়িয়ে চায় তার সমাধান,

এই মনটা দুঃখী মৃত তবুও বাঁচতে লড়াই করতে প্রস্তুত।

দগ্ধে দগ্ধে মনটা পুড়ে নিঃশেষ হতেই থাকে প্রতিনিয়ত,

শুধু শরীরটাকে বয়ে নিয়ে বেড়াতে হয় সকল কর্মে।

সেটা কেউ দেখতে পায় না করে না কেউ মনের মৃত্যুর উৎযাপন,

শরীরটা তো জীবন্ত থাকে তাই অন্যরা সবাই থাকে নিশ্চিন্ত।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

Check Also

ঠিকানা -শান্তি দাস

ঠিকানা -শান্তি দাস ∞∞∞∞∞∞∞ খোকা যেদিন তোকে গর্ভে ধরেছিলাম আমি ভাবছি দিনগুলি, জন্মের পর তোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *