মালতীরা বেঁচে আছে -উদয় পদ বর্মন

মালতীরা বেঁচে আছে

-উদয় পদ বর্মন

∼∼∼∼∼∼∼∼∼∼

ওরা নিত্যদিন গুষ্টির ষষ্ঠী পূজা করে

কোনরকমে উদর ভরে,

ওদের মাথার ওপর কোনো ছাদ নেই

খোলা আকাশের নিচেই

রোদ,ঝড়-বৃষ্টিতেই দিবা-রাত্রি কাটে।

পথই ওদের সোনার পালঙ্ক

শুয়ে থাকে ওরা উলঙ্গ

যমদূত এসে উঁকি দিলেও

পরোয়া করে না কারো,

এমন ভাবেই মালতীরা বেঁচে আছে এখনো।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *