ব্যথা -তৌহিদা জাহান লিপি

ব্যথা

-তৌহিদা জাহান লিপি

♥♥♥♥♥♥♥♥

একদিন তুমি এসেছিলে হেথায়

বসেছিলে —– তারপর বহুদিন আমি তোমায় রয়েছি ভুলে !

জীবনকে বুঝিয়েছি আমি ——-

ভালোবেসেছিলেম তোমায় শুধুই ভালোবাসার টানে !!

তুমি শুধু একদিন ব্যথা হয়ে এসেছিলে আমার এই প্রানে !

আমি চলে গিয়েছিলেম সেদিন চড়ুইয়ের মত শুধু খড়পাতার আহবানে —

একদিন হেমন্তের বিকেলে তুমি এলে আমার অনাকাঙ্ক্ষিত এই মনে —

অনেক প্রত্যাশার রাত —

অনেকদিন আরো চলে গেছে আমায় না বলে!

তোমার মুখের আদঁল —

তোমার চুলের রঙ এইসব ব্যথা আরোহনে !

যেখানে দিনের আলোর কোন উজ্জ্বলতা নেই,

তবুও মানুষ বেচেঁ আছে সৃষ্টির পরিধি ঘিরে।।

কেননা ভালোবাসার অন্তরালে শতবর্ষ পরেও লৌকিক সূর্যের আড়ালে রয়ে যায় —

আরো এক বিলুপ্ত পৃথিবীর আলোকের গুণে !!

♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি :

আমি তৌহিদা জাহান লিপি। ঢাকায় থাকি। শিক্ষকতা পেশায় আছি।। কবিতার পাতা পরিবারের মডারেটর হিসাবে কাজ করছি। ধন্যবাদ!!

 

 

Check Also

বিপন্ন ধর্ম ও কর্ম -অশোক কুমার পাইক

বিপন্ন ধর্ম ও কর্ম -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞∞∞ ধর্মের আকাশে একঝাঁক পতঙ্গ উড়ছে কর্মের আকাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *