হারিয়ে যাচ্ছে কি হিংসা? -আবুল হাসমত আলি

হারিয়ে যাচ্ছে কি হিংসা?

-আবুল হাসমত আলি

≈≈≈≈≈≈≈≈≈≈

হারিয়ে যাচ্ছে পশুপাখি সুন্দর প্রকৃতি।

হারিয়ে যাচ্ছে মানব জীবনের সরল জীবন পদ্ধতি।

হারিয়ে যাচ্ছে শৈশব কৈশোর যৌবন।

হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে সুন্দরবন।

হারিয়ে যাচ্ছে বন্ধুর সরল ভালোবাসা।

হারিয়ে যাচ্ছে পরস্পরের প্রতি মিঠিমিঠি হাসা।

হারিয়ে যাচ্ছে গরুর গাড়ির প্রচলন।

হারিয়ে যাচ্ছে আগের সেই পরিবেশ নির্জন।

হারিয়ে যাচ্ছে মাটির তৈরি ঘরবাড়ি।

হারিয়ে যাচ্ছে রাস্তার ধারে গাছের সারি।

হারিয়ে যাচ্ছে গ্রাম্য লোকসংস্কৃতি।

হারিয়ে যাচ্ছে ভাই বোনের খুনসুটি।

হারিয়ে যাচ্ছে সেই স্বচ্ছ সরোবর।

হারিয়ে যাচ্ছে নির্ভেজাল খবর।

হারিয়ে যাচ্ছে প্রাচীন পান্ডুলিপি।

হারিয়ে যাচ্ছে হাতে আঁকা ছবি।

হারিয়ে যাচ্ছে আদিবাসীদের অরণ্য।

হারিয়ে যাচ্ছে গরিব কিশোর কিশোরীদের স্বপ্ন।

হারিয়ে যাচ্ছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস।

হারিয়ে যাচ্ছে বন্ধুর প্রতি আবেগ উচ্ছ্বাস।

হারিয়ে যাচ্ছে মিউজিক ছাড়া গান।

হারিয়ে যাচ্ছে এখন সৌজন্যতার মান।

হারিয়ে যাচ্ছে দেখছি অনেক কিছু এই ভবে।

কিন্তু হারিয়ে যাচ্ছে কি হিংসা? কেউ কি বলতে পারবে?

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *