মনিটাইজেশন -আশীষ খীসা

মনিটাইজেশন

-আশীষ খীসা

∼∼∼∼∼∼∼∼∼∼

ফেসবুক মনিটাইজেশন পেয়েছো যারা

তোমরা আমার কথা একটু শুনো,

তোমরা তো করছো কত ভিডিও এডিটিং

তোমরা কি মেটার আইন-কানুন গুনো।

এ আই দিয়ে বানাচ্ছো কত ছবি,ভিডিও

নিজের চেহারাকে করছো কত আকর্ষণীয়,

প্রাকৃতিক যা কিছু আছে তা করছো কৃত্রিম

মানুষের কাছে হচ্ছো অতুলনীয় ও দর্শনীয়।

তোমরা যা করো না কেন মেটার কথা শুনতে হয়

মেটা কি বলে একটু পরখ করে দেখো,

ফেসবুকে ভাইরাল যারা এবং যারা ভালো

কন্টেন্ট বানায় তাদের থেকে পারলে শেখো।

ফেসবুক থেকে যে কেউ আয় করতে পারেনা টাকা

যদিও বলে তারা টাকা আয়ের কত গল্প,

ফেসবুকে যারা করে কাজ তারাই একমাত্র বুঝে

মেটা হিসাব-নিকাশ করে টাকা দেয় অল্প।

ফেসবুক থেকে টাকা কামানো সহজ কথা নয়

মেটা মামার আইন-কানুন যে সব মানতে হয়,

দর্শক নন্দিত ভালো ভালো কন্টেন্ট যদি বানাতে পারো

তবে তোমাদের হবে ফেসবুকে টাকা কামানোর জয়।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা, মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.(১ম)শ্রেণি ডিগ্রি লাভ করেন।

তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তাঁর বর্তমান কর্মস্থল হলো আলীকদম উপজেলা,বান্দরবান পার্বত্য জেলা।তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩৬ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ,কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

Check Also

ছাব্বিশ এলে -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

ছাব্বিশ এলে -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ∞∞∞∞∞∞∞ ছাব্বিশ এলে হরিদাসীর ঘুম চলে যায় উড়ে, বিছানায় এপাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *